Laboratory Medicine
১। এই কোর্সটি কোথায় পড়ানো হয়?
Dhaka University অধীনে Saic College of Medical Science & Technology, Mirpur-14, Dhaka তে Laboratory Medicine কোর্সটি পড়ানো হয়।
২। ব্যবহারিক ও ক্লিনিকাল প্রশিক্ষণ প্রদান করা হয় কি?
হ্যাঁ। সকল প্রোগ্রামে কোর্সের প্রয়োজন অনুযায়ী ব্যবহারিক ও ক্লিনিকাল প্রশিক্ষণ অন্তর্ভুক্ত।
৩। Laboratory Medicine কি?
উত্তর: এটি একটি স্নাতক প্রোগ্রাম যা শিক্ষার্থীদের হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ব্লাড ব্যাংকিং, এবং ইমিউনোলজিতে ক্লিনিকাল ল্যাব পরীক্ষার প্রশিক্ষণ দেয়। স্নাতকরা হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব এবং গবেষণা প্রতিষ্ঠানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট/সায়েন্টিস্ট হিসাবে কাজ করেন এবং রোগ নির্ণয় ও রোগীর যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
৪। ৪ বছরের একাডেমিক সিলেবাসে কোন বিষয় পড়ানো হয়?
১ম বর্ষ: Human Anatomy, Human Physiology, Community Medicine, Hospital practice & First Aid, Parasitology & Mycology.
২য় বর্ষ: General Pathology, Clinical Pathology, Haematology, Blood Transfusion, Histopathology & Cytopathology
৩য় বর্ষ: Biochemistry, Medical Virology, Immunology, General Microbiology, Systemic Microbiology
৪র্থ বর্ষ: In-Course-Training
৫। Laboratory Medicine কোর্স করার পর ক্যারিয়ারের সুযোগ আছে।
Laboratory Medicine হলো রোগ নির্ণয়ের জন্য ল্যাব পরীক্ষায় কেন্দ্রীভূত একটি মূল স্বাস্থ্য পেশা। স্নাতকেরা হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব, গবেষণা কেন্দ্র, এবং পাবলিক হেলথ সেক্টরে দেশীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করতে পারে। সরকারী ও বেসরকারী হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এবং বিশেষায়িত ক্লিনিকে তারা রোগ নির্ণয় ও রোগীর যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬। Laboratory Medicine কোর্স কতো বছর?
মোট 4 বছরের কোর্স (৩ বছর একাডেমিক + ১ বছর ইন্টার্নশিপ)
৭। নারী শিক্ষার্থীর জন্য কি এটি ভালো পেশা?
হ্যাঁ, B.Sc in Laboratory Medicine নারীদের জন্য একটি ভালো পেশা। স্থায়ী চাকরির সুযোগ, নমনীয় কাজের পরিবেশ এবং হাসপাতাল, ল্যাব ও গবেষণায় বিকাশের সুযোগ প্রদান করে।
৮। এই কোর্স কি ভবিষ্যতবান্ধব?
হ্যাঁ, B.Sc in Laboratory Medicine ভবিষ্যতবান্ধব, হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব, গবেষণা এবং পাবলিক হেলথ সেক্টরে ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে।
৯। Laboratory Medicine কোর্সে কতটি সিট রয়েছে?
৭০ (সত্তর) সিট।
১০। Laboratory Medicine কোর্সের যোগ্যতা কী?
বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা SSC এবং HSC পরীক্ষায় Biology সহ উত্তীর্ণ হতে হবে, মোট GPA ৬.০ (SSC ও HSC-এ পৃথকভাবে ন্যূনতম GPA ২.৫০)। সমমানের জাতীয় বা আন্তর্জাতিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও যোগ্য (SSC/সমমান: ২০২১, ২০২২, ২০২৩ এবং HSC/সমমান: ২০২৩, ২০২৪, ২০২৫)।
১৩। ২০২৬ সালের ভর্তি শেষ সময় কখন?
ঢাকা ইউনিভার্সিটির নির্দেশিকা অনুযায়ী।
১৪। Laboratory Medicine কোর্সের মোট নম্বর কত?
মোট কোর্সের নম্বর ২৪০০। শিক্ষার্থীদের লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় পৃথকভাবে অন্তত ৫০% নম্বর পেতে হবে।
১৫। ইন্টার্নশিপ কোথায় করা হয়?
B.Sc in Laboratory Medicine-এর ইন্টার্নশিপ সরকারী ও বেসরকারী হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডায়াগনস্টিক ল্যাবগুলোতে। এই সময় শিক্ষার্থীরা অভিজ্ঞ পেশাদারদের তত্ত্বাবধানে ক্লিনিকাল ল্যাবে পরীক্ষা, রোগীর নমুনা বিশ্লেষণ এবং ল্যাব ব্যবস্থাপনা শিখে।
১৬: Lab Technologist কোথায় কাজ করতে পারে?
• সরকারী হাসপাতাল
• বেসরকারী হাসপাতাল
• মেডিকেল কলেজ হাসপাতাল
• ডায়াগনস্টিক ল্যাব
• গবেষণা প্রতিষ্ঠান
• পাবলিক হেলথ ল্যাব
• ব্যক্তিগত প্র্যাকটিস
• আইএইচটি শিক্ষা প্রতিষ্ঠান
১৭। Laboratory Medicine কি স্বতন্ত্র পেশা?
হ্যাঁ, Laboratory Medicine একটি স্বতন্ত্র পেশা। যেখানে পেশাজীবীরা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে।
১৮। Laboratory Medicine কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত?
হ্যাঁ, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ISCO (International Standard Classification of Occupations)-08 কোড: 2267।
১৯। বিদেশে কাজ করার সুযোগ আছে কি?
হ্যাঁ।
