Radiology & Imaging
১। Saic College of Medical Science and Technology (SCMST) সম্পর্কে ধারনা।
দেশ যখন বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের পথে এগোচ্ছিল, তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক ক্ষেত্রে অদক্ষ ও অর্ধশিক্ষিত জনবলের মাধ্যমে রোগ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে Saic Group–এর ব্যবস্থাপনায় Saic College of Medical Science and Technology (SCMST) প্রতিষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত হয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য ছিল দক্ষ ও মানসম্মত ডায়াগনস্টিক মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি আজ একটি পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। নিজস্ব ১০ তলা ডিজিটাল ক্যাম্পাস, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সব সুবিধাসহ এটি বর্তমানে আমাদের দেশের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। গত কয়েক বছরে এটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সেরা মেডিকেল ইনস্টিটিউট হিসেবে পরিচিতি লাভ করেছে।
প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে তুলতে থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস ও ক্লিনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। দক্ষ টেকনোলজিস্ট, অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট ও রেডিওলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ল্যাব ক্লাস পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের আধুনিক ল্যাব সেটআপ রয়েছে।
কোর্স সম্পন্ন করার পর প্রতিটি শিক্ষার্থীকে Job Placement Cell–এর মাধ্যমে চাকরি পেতে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হয়। এছাড়া সরকারি হাসপাতালে ফিল্ড ট্রেনিংয়ের সুযোগও রয়েছে। কলেজের নিজস্ব ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব ও এক্সটারনাল ডিপার্টমেন্টে হাতে–কলমে কাজ শেখার সুযোগও শিক্ষার্থীরা পায়। ভবিষ্যতে কর্মক্ষেত্রে অর্জিত এই জ্ঞান প্রয়োগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে আরও উন্নত স্বাস্থ্যসেবা দিতে সক্ষম হবে।
২। কলেজের লক্ষ্যে কি?
SCMST চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা ও উদ্ভাবন পরিচালনার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে দক্ষ ও প্রকৃত স্বাস্থ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে সবার জন্য শিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। SCMST আধুনিক বিশ্বের রিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি অনন্য গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। SCMST-কে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
৩। Radiology and Imagine কোর্স কোথায় করা যায়?
Dhaka University অধীনে Saic College of Medical Science & Technology, Mirpur-14, Dhaka তে Radiology and Imaging কোর্সটি পড়ানো হয়।
৪। কলেজে কি কি কোর্স আছে।
The college offers various health-related bachelor programs—
• Bachelor of Physiotherapy
• Bachelor of Occupational Therapy
• Bachelor of Science in Health Technology (Laboratory Medicine)
• Bachelor of Science in Health Technology (Radiology and Imaging)
৫। রেডিওলজি অ্যান্ড ইমেজিং কী?
রেডিওলজি অ্যান্ড ইমেজিং হলো মেডিকেল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ শাখা এবং ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী। যেখানে এক্স-রে, সিটি স্ক্যান (CT), এমআরআই (MRI) ইত্যাদি যন্ত্রের মাধ্যমে শরীরের ভেতরের ছবি তুলে রোগ নির্ণয় শেখানো হয়।
এই ছবিগুলো দেখে ডাক্তাররা বুঝতে পারেন—ভেতরে কোথায় সমস্যা আছে, যেমন হাড় ভাঙা, টিউমার, ইনফেকশন বা অন্য কোনো অসুখ।
৬। Radiology and Imaging কোর্সে কী শেখানো হয়?
এই কোর্সে সাধারণত শেখানো হয়—
• এক্স-রে মেশিন চালানো ও ছবি তোলা
• আল্ট্রাসাউন্ড সম্পর্কে প্রাথমিক ধারণা
• CT স্ক্যান ও MRI সম্পর্কে বেসিক জ্ঞান
• রোগীর নিরাপত্তা ও রেডিয়েশন প্রটেকশন
• মেডিকেল রিপোর্ট বোঝার প্রাথমিক স্কিল
• হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের রেডিওলজি বিভাগের সকল কাজের নিয়ম।
৭। Radiology and Imaging কোর্স শেষে কোথায় চাকরি করতে পারবে।
রেডিওগ্রাফার / রেডিওলজি টেকনোলজিস্ট হিসাবে
• সরকারি ও বেসরকারি হাসপাতাল
• ডায়াগনস্টিক সেন্টার
• ক্লিনিক
• বিদেশে রেডিওগ্রাফার হিসাবে প্রচুর চাহিদা রয়েছে।
৭। Radiology and Imaging ভবিষ্যৎ কেমন?
বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ইমেজিং ছাড়া প্রায় কিছুই সম্ভব না।
• চাকরির চাহিদা আছে
• অভিজ্ঞতা বাড়লে বেতনও ভালো হয়
• চাইলে বিদেশে কাজ করার সুযোগও থাকে
৮। Radiology and Imaging এর ইন্টার্ন কোথায় করানো হয়?
১. নিম্নোক্ত সরকারি হাসপাতালের – এক্স-রে, CT/MRI ইউনিটে হাতে–কলমে কাজ শেখানো হয়:
• ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
• শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ ও হাসপাতাল
• স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিডফোট)
• জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল
• কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
২. বেসরকারি হাসপাতাল
• বড় প্রাইভেট হাসপাতালগুলো
• মাল্টিস্পেশালিটি হাসপাতাল
এখানে আধুনিক মেশিনে কাজ শেখার সুযোগ থাকে।
৩. ডায়াগনস্টিক সেন্টার
• জনপ্রিয় ডায়াগনস্টিক সেন্টারগুলো
• এক্স-রে, CT, MRI সেকশন
এখানে বাস্তব রোগীর কাজ শেখা হয়, যা চাকরির জন্য খুব কাজে আসে।
৯। ইন্টার্নশিপ ভাতা এবং হাসপাতালের ফি কীভাবে নেয়া হয়।
Radiology and Imaging ইন্টার্নরা কিছু ভাতা পেতে পারেন; তবে এটি সব প্রতিষ্ঠানে নিশ্চিত নয়। সাধারণত সরকারী হাসপাতালে ইন্টার্নশিপের সময়ে শিক্ষার্থীদের আলাদা “হাসপাতাল ফি” ধার্য করা হয় না।
তবে কিছু কলেজ বা হাসপাতাল শিক্ষার্থীদের তত্ত্বাবধানের জন্য clinical training fee নিতে পারে। এই ফি সাধারণত কলেজের মাধ্যমে পরিচালিত হয়, শিক্ষার্থী সরাসরি প্রদান করে না। এমন ক্ষেত্রে, কিছু ইন্টার্নকে নির্দিষ্ট হাসপাতাল বা ক্লিনিকে প্রশিক্ষণের জন্য মাসিক ১,০০০–১,৫০০ টাকা ছোট ফি দিতে হতে পারে। ফি বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন হতে পারে।
অতিরিক্তভাবে, আমরা আন্তর্জাতিক স্বনামধন্য হাসপাতালে ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের সুযোগও প্রদান করা হয়।
১০। রেডিওলজি ও মেডিকেল ইমেজিং কোর্স (BSc) শেষ করার পর বিদেশে এই পেশার চাহিদা অনেক বেশি। নিচে দেশভিত্তিক বিস্তারিত তথ্য:
কোন কোন দেশে চাকরির সুযোগ বেশি USA (আমেরিকা)
পদবী: Radiologic Technologist, MRI/CT Technologist
যোগ্যতা:
• ARRT লাইসেন্স
• IELTS/TOEFL
• CGFNS/credential evaluation
Canada
পদবী: Medical Radiation Technologist
যোগ্যতা:
• CAMRT exam
• IELTS
• Credential Assessment (WES/ICAS)
UK (যুক্তরাজ্য)
পদবী: Radiographer
যোগ্যতা:
• HCPC Registration
• IELTS/OET
Australia
পদবী: Medical Imaging Technologist
যোগ্যতা:
• AHPRA Registration
• IELTS
Germany
পদবী: MTRA (Radiology Assistant)
যোগ্যতা:
• German Language (B1/B2)
• Recognition of qualification
New Zealand
যোগ্যতা:
• MRT Board Registration
• IELTS
Saudi Arabia / Middle East
যোগ্যতা:
• Dataflow
• Prometric exam
• 2+ years experience
১১। রেডিওলজি ও মেডিকেল ইমেজিং কোর্সে ভর্তি যোগ্যতা:
বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা SSC এবং HSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, Biology বিষয়সহ, মোট GPA ৬.০ থাকতে হবে (SSC ও HSC আলাদাভাবে ন্যূনতম GPA ২.৫০)। সমমানের জাতীয় বা আন্তর্জাতিক যোগ্যতা থাকা প্রার্থীরাও যোগ্য। পাসের সন: SSC/সমমান: ২০২১, ২০২২, ২০২৩ এবং HSC/সমমান: ২০২৩, ২০২৪, ২০২৫।
১২। রেডিওলজি ও মেডিকেল ইমেজিং কোর্সে কোন কোন বিষয় পড়ানো হয়?
১ম বর্ষ: Behavioral Science & Radiological Ethics, Radiology & Imaging Physics, General Radiography Procedure, Radiological Anatomy, Human Patho-Physiology
২য় বর্ষ: Interventional & Contrast Radiography, Image Processing & Quality Assurance, Information & Communication Technology, Radiation biology, Biostatistics.
৩য় বর্ষ: Basic Imaging Procedure, Radiological Equipment’s, Patients care in Radiology, General Radiography Analysis.
৪র্থ বর্ষ: Advance Imaging Procedure, Hospital Management, Radiological Image Analysis, Clinical Practice & Dissertation.
১৪. B.Sc in Radiology & Imaging কোর্সের মেয়াদ কত?
ইন্টার্নশিপসহ মোট ৪ বছর
১৫। BSc in Radiology & Imaging শেষ করার পর বিদেশে উচ্চশিক্ষার কি সুযোগ আছে।
আছে
বিদেশে উচ্চশিক্ষা
UK
• MSc Diagnostic Radiography
• MSc Medical Imaging
• MSc MRI / CT / Ultrasound
Australia
• Master of Medical Imaging
• Master of Diagnostic Radiography
Canada
• Master in Medical Radiation Sciences
• MRI / CT specialization
Germany
• MSc Medical Imaging / Radiological Sciences
USA
• MS in Radiologic Sciences
• MS in Medical Imaging
সাধারণত লাগবে
• BSc Transcript & Certificate
• IELTS / TOEFL
• SOP
• Recommendation Letter
• CV
স্পেশালাইজেশন অপশন
• MRI
• CT Scan
• Interventional Radiology
• Nuclear Medicine
• Ultrasound
• Radiation Therapy
১৬। কলেজের ঠিকানা, কলেজটি কোথায়।
সাইক টাওয়ার, মিরপুর-14, ঢাকা।।
(01936-005804, 01726-653364)
গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/QmNqjT3qv1RdVQqd6
১৭। ভর্তির জন্য কোথায় যোগাযোগ করবো।
ভর্তির যোগ্যতা যাচাই করে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীরা আরও অনুসন্ধানের জন্য (01936-005804, 01726-653364) নং যোগাযোগ করে অনলাইনে অথবা সরাসরি ভর্তির মাধ্যমে আবেদন/ভর্তি করতে পারবেন।
১৮। প্রতিষ্ঠানটিতে কি এক্সাটা কারিকুলার কার্যক্রম রয়েছে?
হ্যা, আছে
✔ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব
✔ শিক্ষা সফর
✔ ডিসকাশন ক্লাব / ডিবেট ক্লাব
✔ সেমিনার ও ওয়ার্কশপ
✔ স্পোর্টস ও গেমস
✔ ক্যারিয়ার উন্নয়ন সেশন
✔ সিভিল সোসাইটি / কমিউনিটি ওয়ার্ক (সংগঠন সাহায্য)
১৯। হোস্টেল আছে কি?
হ্যাঁ আছে
হোস্টেলের মাসিক খরচ আনুমানিক ৪,০০০–৫,০০০ টাকা। এছাড়া হোস্টেলে এককালীন ভর্তি ফি ৫,০০০ টাকা।
২০। ডিসকাউন্ড ব্যবস্থা আছে কি।
শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে।
২১। পাশের নিয়ম এবং মোট নম্বর কত?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলামের নীতিমালা অনুযায়ী মোট কোর্সের নম্বর ৩৩০০। শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০% এবং প্র্যাকটিক্যাল এবং মৌখিক পরীক্ষায় ৫০% নম্বর পেতে হবে।
২২। কলেজটি কি সরকারি নাকি বেসরকারি?
Saic College of Medical Science and Technology প্রতিষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, Dhaka University (DU) অধিভুক্ত এবং সাইক গ্রুপ পরিচালিত।
২৩। এখানে পড়াশোনা করলে কি সার্টিফিকেট ভ্যালু পাবে
হ্যাঁ। ডিগ্রি সার্টিফিকেট Dhaka University প্রদান করে, যা দেশে ও বিদেশে গ্রহণযোগ্য।
২৪। Radiology & Imaging কোর্স করে বিসিএস দেয়া যাবে।
Yes
২৫। ভর্তি হতে হলে কোন কোন কাগজ লাগবে।
প্রোগ্রামে ভর্তি হতে হলে সাধারণত নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হয়:
1. এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র : আপনার এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র জমা দিতে হবে।
2. এসএসসি বা এইচএসসি সমমানের পরীক্ষার মার্কশীট : আপনার পরীক্ষার ফলাফল বা মার্কশীটের মূল কপি জমা দিতে হবে।
3. পাসপোর্ট সাইজের ছবি : সাধারণত ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়।
4. ভর্তি ফর্ম : সঠিকভাবে পূরণ করা ভর্তি ফর্ম জমা দিতে হবে।
5. জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্র : আপনার পরিচয় নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্রের কপি জমা দিতে হতে পারে।
২৬। বাংলাদেশে চাকরির ক্ষেত্র সমূহ:
মেডিকেল টেকনোলজি থেকে (ল্যাব/রেডিওলজি) পাশ করা ডিগ্রীধারীদের জন্য বাংলাদেশ সরকারের ৩৬টি মেডিকেল কলেজ, ৩৬টি মেডিকেল কলেজ হাসপাতাল, ১৯টি বিশেষায়িত ইনস্টিটিউট ও হাসপাতাল, ৮টি আইএইচটি এবং ৫৯টি জেলা সদর/ জেনারেল হাসপাতালের জন্য ১৬৪১টি পদ সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। উক্ত পদ সৃষ্টি হলে নিচের পদে চাকরির সুযোগ হবে।
• প্রিন্সিপাল মেডিকেল (ল্যাব/রেডিওলজি) সায়েন্টিফিক অফিসার
• মেডিকেল (ল্যাব/রেডিওলজি) সায়েন্টিফিক অফিসার
• অধ্যাপক (ল্যাব/রেডিওলজি)
• সহযোগী অধ্যাপক (ল্যাব/রেডিওলজি)
• সহকারী অধ্যাপক (ল্যাব/রেডিওলজি)
• প্রভাষক (ল্যাব/রেডিওলজি)
২৭। লাইব্র্রেরী:
শিক্ষার্থীদের পড়াশোনার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সাইক গ্রুপ একটি সমৃদ্ধ ও আধুনিক লাইব্রেরী ব্যবস্থা গড়ে তুলেছে। এখানে আন্তর্জাতিক লেখকদের প্রয়োজনীয় বিষয়ভিত্তিক টেক্সটবুক, রেফারেন্স বই, একাডেমিক নোট এবং জার্নাল সংরক্ষিত রয়েছে।
লাইব্রেরীটি শান্ত, শিক্ষার্থী-বান্ধব ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হয়, যা মনোযোগ দিয়ে অধ্যয়ন করার জন্য অত্যন্ত সহায়ক। দেশি-বিদেশি মিলিয়ে এখানে ১২,০০০ (বার হাজার) এর অধিক বই রয়েছে।
প্রতি বছর নতুন নতুন বই সংযোজনের মাধ্যমে লাইব্রেরীর সংগ্রহ বৃদ্ধি করা হয়। পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে ই-লাইব্রেরী সুবিধাও চালু রয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই ডিজিটাল রিসোর্স ব্যবহার করতে পারে।
২৮। ক্যাম্পাসের পরিবেশ কেমন এবং সুযোগ-সুবিধা কী কী?
• ৩২,০০০ বর্গফুট আয়তনের নিজস্ব আধুনিক ১০ তলা ক্যাম্পাস।
• ৩৪ জন পূর্ণকালীন ও ১০ জন খণ্ডকালীন উচ্চ যোগ্যতাসম্পন্ন ও দক্ষ শিক্ষক মন্ডলী।
• বাস্তবসম্মত ও ক্যারিয়ারভিত্তিক শিক্ষা ব্যবস্থা।
• পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন আবাসিক (হোস্টেল) সুবিধা।
• বিশুদ্ধ পানি সরবরাহ, প্রয়োজনীয় সহায়তা এবং কলেজের সুবিধাজনক অবস্থান।
• শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন সুবিধা রয়েছে।
২৯। ল্যাবরেটরি সুবিধা কেমন?
আধুনিক ল্যাবরেটরি সুবিধা:
Physiotherapy, Occupational Therapy, Laboratory Medicine, Radiology & Imaging—প্রতিটি কোর্সের জন্য রয়েছে পৃথক ও সুসজ্জিত ল্যাবরেটরি। এসব ল্যাবে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংযুক্ত রয়েছে, যা শিক্ষার্থীদের বাস্তবধর্মী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করে। এখানে নিয়মিত হ্যান্ডস-অন ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জনের সুযোগ পায়।
এছাড়াও সকল কোর্সের শিক্ষার্থীদের জন্য কমন ল্যাব সুবিধা হিসেবে Anatomy, Physiology, Microbiology, Biochemistry, Clinical Pathology, Community Medicine এবং ICT ল্যাব বিদ্যমান। এসব ল্যাবে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
